Psalms 25:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার যৌবনের গুনাহ্‌ ও আমার সমস্ত অধর্ম স্মরণ করো না, হে মাবুদ, তোমার মঙ্গলভাবের অনুরোধে, তোমার অটল মহব্বত অনুসারে আমাকে স্মরণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার যৌবনের পাপসকল স্মরণে রেখো না, মনে রেখো না আমার বিদ্রোহী আচরণ; তোমার অবিচল প্রেমের গুণে আমায় মনে রেখো; কারণ, হে সদাপ্রভু, তুমি উত্তম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার যৌবনের পাপ ও আমার অধর্ম্ম সকল স্মরণ করিও না, সদাপ্রভু, তোমার মঙ্গলভাবের অনুরোধে, তোমার দয়ানুসারে আমাকে স্মরণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার যৌবনের পাপ ও আমার অধর্ম সকল স্মরণ করিও না, সদাপ্রভু, তোমার মঙ্গলভাবের অনুরোধে, তোমার দয়ানুসারে আমাকে স্মরণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার যৌবনকালের পাপ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথা তুমি মনে রেখো না; তোমার অটল ভালবাসার দরুন তুমি আমাকে মনে রেখো, কারণ হে সদাপ্রভু, তুমি মংগলময়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার যৌবনকালের গুনাহ্‌ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথা তুমি মনে রেখো না; তোমার অটল মহব্বতের দরুন তুমি আমাকে মনে রেখো, কারণ হে মাবুদ, তুমি মেহেরবান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার যৌবনের পাপ অপরাধ মনে রেখ না তুমি। হে প্রভু পরমেশ্বর তোমার অবিচল প্রেম ও মহাকরুণার গুণে স্মরণে রেখ আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার তরুণ বয়সের কৃত কুকর্ম ও পাপ আপনি স্মরণে রাখবেন না| হে প্রভু, আপনার সুনামের জন্য, আমায় ভালোবেসে স্মরণ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার যৌবনের পাপের বিষয়ে স্মরণ করো না; সদাপ্রভুু, তোমার মঙ্গলভাবের কারণে তোমার দয়ার জন্য আমাকে স্মরণ কর।