Psalms 26:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের। হে মাবুদ, আমার বিচার কর, কারণ আমি নিজের সিদ্ধতায় চলেছি, আর আমি মাবুদের আশ্রয় নিয়েছি, চঞ্চল হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাকে নির্দোষ মান্য করো, কারণ আমি নির্দোষ জীবনযাপন করেছি; আমি সদাপ্রভুতে আস্থা রেখেছি এবং বিপথে যাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমার বিচার কর, কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি, আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমি যে ন্যায়পথে আছি তা তুমি দেখিয়ে দাও, কারণ আমি সৎ ভাবে চলি; আমি স্থিরভাবে সদাপ্রভুর উপর নির্ভর করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমি যে ন্যায়পথে আছি তা তুমি দেখিয়ে দাও, কারণ আমি সৎ ভাবে চলি; আমি স্থিরভাবে মাবুদের উপর ভরসা করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার বিচার কর, বিশ্বস্তভাবে চলেছি আমি, অটল বিশ্বাসে আমি নিয়েছি শরণ তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার বিচার করুন| আমি যে সৎ‌ পথে জীবনযাপন করেছি তা প্রমাণ করে দিন| আমি কখনও প্রভুতে আস্থা রাখা থেকে বিরত হই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমার বিচার কর, কারণ আমি সততার সাথে চলছি; আমি সদাপ্রভুুকে বিশ্বাস করি সন্দেহ করি না।