Psalms 26:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ আমার পরীক্ষা করে প্রমাণ নাও, আমার মন ও হৃদয় পরীক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাকে পরখ করো ও যাচাই করো, আমার হৃদয় ও মন পরীক্ষা করো;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম্ম ও চিত্ত নির্ম্মল কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম ও চিত্ত নির্মল কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ কর; আমাকে পরীক্ষা করে দেখ, আর আমার অন্তর ও মনের খাদ বের করে ফেল;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ কর; আমাকে পরীক্ষা করে দেখ, আর আমার অন্তর ও মনের খাদ বের করে ফেল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, পরীক্ষা করে দেখ আমায়, যাচাই করে দেখ আমার হৃদয় দেখ আমার হৃদয়ের সকল ভাবনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমায় পরীক্ষা করুন, আমার হৃদয় ও মনকে খুব ভালোভাবে দেখুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমাকে পরীক্ষা করো এবং প্রমাণ নাও; আমার ভিতরের অংশের এবং আমার হৃদয়ের বিশুদ্ধতা পরীক্ষা কর।