Psalms 26:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি অসার লোকদের সঙ্গে বসি নি, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি প্রতারকদের সঙ্গে বসি না, ভণ্ডদের সঙ্গে আমি পথ চলি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই, আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ঠগদের সংগে থাকি না, আর ভণ্ডদের সংগে ওঠা-বসা করি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ঠগদের সংগে থাকি না, আর ভণ্ডদের সংগে ওঠা-বসা করি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিথ্যাচারীদের সঙ্গে আমি মিশি না, ভণ্ডদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মিথ্যাবাদী ও কপটাচারীদের সঙ্গে নিজেকে যুক্ত করি না| আমি ঐসব অকেজো লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হই না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি প্রতারণাপূর্ণ লোকের সাথে যুক্ত নই, আমি অসৎ লোকের সাথে মিশি না।