Psalms 27:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের। মাবুদ আমার নূর, আমার উদ্ধার, আমি কাকে ভয় করবো? মাবুদ আমার জীবন দুর্গ, আমি কাকে দেখে ত্রাসযুক্ত হব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ, তাই আমি কেন ভীত হব? সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ, তাই আমি কেন কম্পিত হব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন-দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব? সদাপ্রভু আমার জীবন-দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই আমার আলো ও আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? সদাপ্রভুই আমার জীবনের দুর্গ, আমি কাকে দেখে ভয়ে কাঁপব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই আমার নূর ও আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করব? মাবুদই আমার জীবনের কেল্লা, আমি কাকে দেখে ভয়ে কাঁপব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরই আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কার ভয়ে ভীত হব? তিনিই আমার জীবনের আশ্রয়দুর্গ, কার ভয়ে শঙ্কিত হব আমি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনিই আমার জ্যোতি এবং আমার পরিত্রাতা| আমি কাউকেই ভয় পাবো না! প্রভুই আমার জীবনের সুরক্ষা স্থান, তাই কোন লোককেই আমি ভয় পাবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমার আলো এবং আমার পরিত্রান; আমি কাকে ভয় করব? সদাপ্রভুু আমার জীবনের আশ্রয়স্থান; কে আমাকে ভয় দেখাবে?