Psalms 27:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পিতা-মাতা আমাকে ত্যাগ করেছেন, কিন্তু মাবুদ আমাকে তুলে নেবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও আমার বাবা-মা আমায় পরিত্যাগ করে, সদাপ্রভু আমায় গ্রহণ করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মা-বাবা আমাকে ত্যাগ করলেও সদাপ্রভু আমার ভার নেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মা-বাবা আমাকে ত্যাগ করলেও মাবুদ আমার ভার নেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাতাপিতা আমায় যদি বা করেন ত্যাগ প্রভুই আমায় নেবেন কোলে তুলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার মা বাবা আমায় ছেড়ে চলে গেছেন| কিন্তু প্রভু আমায় গ্রহণ করেছেন| তিনি আমায় তাঁর আপনজন করে নিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি যদি আমার বাবা এবং মা আমাকে ত্যাগ করে, সদাপ্রভুু আমাকে নিয়ে যাবেন।