Psalms 27:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার পথ আমাকে শেখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার দুশমনদের জন্য তা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার উপায় আমাকে শেখাও; আমার শত্রুদের কারণে, আমাকে সোজা পথে চালাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার শত্রুগণ প্রযুক্ত ইহা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তোমার পথ আমাকে শিখাও, সমান পথে আমাকে গমন করাও, আমার শত্রুগণ প্রযুক্ত ইহা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার পথ আমাকে দেখিয়ে দাও; আমার শত্রুদের দরুন সমান পথে আমাকে চালিয়ে নিয়ে যাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার পথ আমাকে দেখিয়ে দাও; আমার শত্রুদের দরুন সমান পথে আমাকে চালিয়ে নিয়ে যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, দেখাও আমায় তোমার পথ, আমাকে চলতে শিখাও। শত্রুরা করছে আমার বিরোধিতা, তোমার সহজ পথে চালাও আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার প্রচুর শত্রু আছে| তাই আপনার পথ আমায় শেখান| আমায় সঠিক কাজ করতে শেখান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু! তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমার শত্রুদের জন্য আমাকে সমান পথে পরিচালনা করো।