Psalms 27:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বিপক্ষদের ইচ্ছার হাতে আমাকে তুলে দিও না; কেননা মিথ্যাসাক্ষীরা আমার বিরুদ্ধে উঠেছে, তাদের নিঃশ্বাসে নিষ্ঠুরতা বের হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার শত্রুদের ইচ্ছায় আমাকে সমর্পণ কোরো না, দেখো, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষীরা মাথা তুলছে, নিশ্বাসে তারা আমাকে হিংসার ভয় দেখাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না; কেননা মিথ্যা সাক্ষিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, তাহারা নিষ্ঠুরতা ফূৎকার করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার বিপক্ষগণের ইচ্ছায় আমাকে সমর্পণ করিও না; কেননা মিথ্যা সাক্ষিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, তাহারা নিষ্ঠুরতা ফূৎকার করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার শত্রুদের ইচ্ছার কাছে আমাকে ছেড়ে দিয়ো না, কারণ মিথ্যা সাক্ষীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; তাদের নিঃশ্বাসের সংগে বের হচ্ছে অত্যাচার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার শত্রুদের ইচ্ছার কাছে আমাকে ছেড়ে দিয়ো না, কারণ মিথ্যা সাক্ষীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; তাদের নিঃশ্বাসের সংগে বের হচ্ছে জুলুম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুদের অভিসন্ধির কাছে আমাকে করো না সমর্পণ। আমার বিরুদ্ধে উদ্যত ঐ মিথ্যাবাদী যত, নিঃশ্বাসে ওদের নির্গত হয় হিংসার হলাহল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার বিরোধী পক্ষকে আমায় পরাজিত করতে দেবেন না| কারণ মিথ্যে সাক্ষীরা আদালতে আমার বিরুদ্ধে কথা বলেছে| আমার বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপ উদ্রেক করবার জন্য তারা এটা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার শত্রুদের কাছে আমার প্রাণকে দিও না; কারণ মিথ্যা সাক্ষী আমার বিরুদ্ধে উঠেছে এবং তারা নিঃশ্বাসে হিংস্রতা বের করে।