Psalms 27:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বিশ্বাস করেছি যে, আমি জীবিতদের দেশেই মাবুদের মেহেরবানী দেখব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী, আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল কাজ দেখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম, [তবে আমার কি হইত]?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম, [তবে আমার কি হইত]?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর দেওয়া মংগল আমি জীবিতদের মধ্যেই দেখতে পাব- এ কথা যদি আমি বিশ্বাস না করতাম তবে আমার কি হত?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের দেওয়া মেহেরবানী আমি জীবিতদের মধ্যেই দেখতে পাব- এ কথা যদি আমি বিশ্বাস না করতাম তবে আমার কি হত?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার বিশ্বাস, এই জীবন কালেই দেখে যাব আমি প্রভুর সাধিত কল্যাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রকৃতই বিশ্বাস করি যে, আমার মৃত্যুর পূর্বে আমি প্রভুর ধার্মিকতা দেখে যাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি বিশ্বাস না করতাম যে আমি জীবিতদের দেশে সদাপ্রভুুর মঙ্গল দেখব তবে আমি সমস্ত আশা ছেড়ে দিতাম!