Psalms 27:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুর্বৃত্তরা যখন আমার মাংস খেতে কাছে এল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা হোঁচট খেয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমায় গ্রাস করতে যখন দুষ্টরা আমার দিকে এগিয়ে আসে, আমার শত্রুরা ও আমার বিপক্ষরা হোঁচট খাবে ও পতিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুরাচারেরা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা উছোট খাইয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুরাচারেরা যখন আমার মাংস খাইতে নিকটে আসিল, তখন আমার সেই বিপক্ষেরা ও বিদ্বেষীরা উছোট খাইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উছোট খেয়ে পড়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্ট লোকেরা আমাকে গিলে খাবার জন্য যখন এগিয়ে আসে তখন আমার সেই শত্রু ও বিপক্ষেরা উচোট খেয়ে পড়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্বৃত্তেরা যখন আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসে তখন আমার সেই বিদ্বেষী শত্রুরা বাধা পায়, পতন হয় তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকেরা আমায় আক্রমণ করতে পারে এবং আমার শত্রুরা আমায় ধ্বংস করবার চেষ্টা করতে পারে, তখন তারা হোঁচট খেয়ে পড়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন অন্যায়কারীরা আমার মাংস খাওয়ার জন্য আমার নিকটবর্তী হল, আমার বিপক্ষরা এবং আমার শত্রুরা হোঁচট খেয়ে পড়ল।