Psalms 27:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদিও সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তবুও আমার অন্তঃকরণ ভয় পাবে না; যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়, তবুও, তখনও আমি সাহস করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও এক সৈন্যদল আমাকে ঘিরে ধরে, আমার হৃদয় ভয় করবে না; আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হলেও, আমি আত্মবিশ্বাসী রইব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না; যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তথাপি তখনও আমি সাহস করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না; যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তথাপি তখনও আমি সাহস করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে, তবুও আমার মনে ভয় হবে না; যদি আমার বিরুদ্ধে যুদ্ধও আরম্ভ হয় তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সৈন্যের দলও যদি আমাকে ঘিরে ধরে, তবুও আমার মনে ভয় হবে না; যদি আমার বিরুদ্ধে যুদ্ধও শুরু হয় তবুও তখন আমি নিশ্চিন্ত থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সৈন্যদল আমার বিরুদ্ধে অভিযান করে, তবুও ভীত হবে না আমার হৃদয়। যদি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়, তবু থাকবে অটুট আমার সাহস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি একদল সৈন্যও আমার চারদিকে ঘিরে থাকে, আমি ভয় করবো না| এমনকি যুদ্ধে যদি লোকজন আমায় আক্রমণ করে, আমি ভয় করবো না| কেন? কারণ আমি প্রভুকে বিশ্বাস করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও একটি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, তখনও আমার হৃদয় ভীত হবে না; যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হচ্ছে, এমনকি তখনও আমি সাহস করব।