Psalms 27:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা বিপদের দিনে তিনি তাঁর কাঁধে আমাকে লুকিয়ে রাখবেন, তাঁর তাঁবুর অন্তরালে আমাকে লুকিয়ে রাখবেন; তিনি শৈলের উপরে আমাকে স্থাপন করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সংকটের দিনে তিনি নিজের আবাসে আমায় সুরক্ষিত রাখবেন; তাঁর পবিত্র তাঁবুর আশ্রয়ে আমাকে লুকিয়ে রাখবেন, ও উঁচু পাথরের উপরে আমাকে স্থাপন করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সঙ্গোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন; তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সঙ্গোপন করিবেন, আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন; তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়ে তিনি আমাকে নিরাপদে রাখবেন, তাঁর সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন, আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ বিপদের দিনে তাঁর সেই আশ্রয়ে তিনি আমাকে নিরাপদে রাখবেন, তাঁর সেই তাম্বুতে আমাকে লুকিয়ে রাখবেন, আর পাহাড়ের উপরে আমাকে তুলে রাখবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সঙ্কটের দিনে আপন আশ্রয়ে তিনি রাখবেন আমায় আড়াল করে, সংগোপনে রাখবেন আমায় আপন শিবিরের অভ্যন্তরে, শৈল শিখরে রাখবেন আমায়, করবেন নিরাপদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন আমি বিপদগ্রস্থ তখন প্রভুই আমায় রক্ষা করবেন| তাঁর তাঁবুতেই তিনি আমায় লুকিয়ে রাখবেন| তিনি আমাকে তাঁর নিরাপদ আশ্রয়ে তুলে নেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বিপদের দিনের তিনি আমাকে তাঁর গৃহে আশ্রয় দেবেন; তাঁর তাঁবুর মধ্যে তিনি আমাকে লুকিয়ে রাখবেন। তিনি আমাকে পাথরের উপরে তুলে ধরবেন!