Psalms 27:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন আমার চারদিকের দুশমনদের চেয়ে আমার মাথা উন্নত হবে, আমি তাঁর তাঁবুতে আনন্দধ্বনির সঙ্গে উৎসর্গ করবো, আমি মাবুদের উদ্দেশে প্রশস্তি ও গজল গাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যেসব শত্রু আমাকে ঘিরে রয়েছে আমার মাথা তাদের উপরে উন্নত হবে; তাঁর পবিত্র তাঁবুতে আমি জয়ধ্বনির সাথে বলি উৎসর্গ করব; সদাপ্রভুর উদ্দেশে আমি গান করব ও সংগীত রচনা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক্ষণে আমার চারিদিকের শত্রুগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে, আমি তাঁহার তাম্বুতে জয়ধ্বনির বলি উৎসর্গ করিব, আমি সদাপ্রভুর উদ্দেশে গান ও সঙ্গীত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এক্ষণে আমার চারিদিকের শত্রুগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে, আমি তাঁহার তাম্বুতে জয়ধ্বনির বলি উৎসর্গ করিব, আমি সদাপ্রভুর উদ্দেশে গান ও সঙ্গীত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছে তাদের চেয়ে তখন আমার সম্মান বাড়বে; আমি তাঁর ঘরে আনন্দে চিৎকার করতে করতে বিভিন্ন উৎসর্গের অনুষ্ঠান করব; আমি সদাপ্রভুর উদ্দেশে গান করব আর তাঁর প্রশংসা-গান গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব শত্রুরা আমাকে ঘিরে ধরেছে তাদের চেয়ে তখন আমার সম্মান বাড়বে; আমি তাঁর ঘরে আনন্দে চিৎকার করতে করতে বিভিন্ন কোরবানী দেব; আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব আর তাঁর প্রশংসা-কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রু যারা রয়েছে ঘিরে আমার চতুর্দিকে, তাদের মাঝে করবেন আমায় উন্নতশির। প্রভুর শিবিরে আমি জয়ধ্বনি দিয়ে বলির নৈবেদ্য করব নিবেদন, করব আমি বন্দনাগান তাঁরই উদ্দেশে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার শত্রুরা আমায় ঘিরে রয়েছে, কিন্তু ওদের পরাজিত করতে প্রভু আমায় সাহায্য করবেন! তারপর আমি তাঁর তাঁবুতে বলি উৎসর্গ করবো| আনন্দধ্বনি করে আমি উৎসর্গ নিবেদন করব| প্রভুর সম্মানে আমি গান-বাজনা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমার চারপাশের শত্রুদের উপরে আমার মাথা উঁচু হবে এবং আমি তাঁর তাঁবুতে আনন্দের উৎসর্গ প্রদান করব! আমি গান গাব এবং সদাপ্রভুুর উদ্দেশ্যে সঙ্গীত করব!