Psalms 27:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার অন্তর তোমাকে বললো, ‘তাঁর মুখের খোঁজ কর’; মাবুদ, আমি তোমার খোঁজ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাকে নিয়ে আমার অন্তর বলে “তাঁর মুখ অন্বেষণ করো!” তোমার মুখ, হে সদাপ্রভু, আমি অন্বেষণ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার মন তোমাকে বলিল, [তুমি বলিলে,] ‘তোমরা আমার মুখের অন্বেষণ কর’; সদাপ্রভু, আমি তোমার মুখের অন্বেষণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার মন তোমাকে বলিল, [তুমি বলিলে,] ‘তোমরা আমার মুখের অন্বেষণ কর’; সদাপ্রভু, আমি তোমার মুখের অন্বেষণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার অন্তর তোমার এই কথাই বলছে, “তোমরা আমাকে ডাক।” হে সদাপ্রভু, তাই আমি তোমাকে ডাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার অন্তর তোমার এই কথাই বলছে, “তোমরা আমাকে ডাক।” হে মাবুদ, তাই আমি তোমাকে ডাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বলেছ: তোমরা আমার কাছে এস, আরাধনা কর আমার। হ্যাঁ প্রভু, আমি তোমারই কাছে আসব, আরাধনা করব তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই| আমার অন্তর থেকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই| আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার হৃদয় তোমার সম্পর্কে বলছে, তাঁর মুখের অনুসন্ধান কর! সদাপ্রভুু! আমি তোমার মুখের অনুসন্ধান করি।