Psalms 27:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমা থেকে তোমার মুখ আচ্ছাদন করো না। ক্রোধে তোমার গোলামকে দূর করো না; তুমি আমার সহায় হয়ে আসছ; হে আমার উদ্ধারের আল্লাহ্, আমাকে ফেলে দিও না, ত্যাগ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সামনে থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না, ক্রোধে তোমার দাসকে ফিরিয়ে দিয়ো না; তুমিই আমার সহায়। আমায় প্রত্যাখ্যান কোরো না বা পরিত্যাগ কোরো না, ঈশ্বর আমার পরিত্রাতা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমা হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না। ক্রোধে তোমার দাসকে দূর করিও না; তুমি আমার সহায় হইয়া আসিতেছ; আমার ত্রাণেশ্বর, আমাকে ফেলিও না, ত্যাগ করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমা হইতে তোমার মুখ আচ্ছাদন করিও না। ক্রোধে তোমার দাসকে দূর করিও না; তুমি আমার সহায় হইয়া আসিতেছ; আমার ত্রাণেশ্বর, আমাকে ফেলিও না, ত্যাগ করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার মুখ তুমি আমার কাছ থেকে ফিরিয়ে রেখো না, রাগ করে তোমার দাসকে তুমি ফিরিয়ে দিয়ো না; তুমিই তো আমার সাহায্যকারী হয়ে আসছ। হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা, আমাকে ছেড়ে যেয়ো না, আমাকে ত্যাগ কোরো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার মুখ তুমি আমার কাছ থেকে ফিরিয়ে রেখো না, রাগ করে তোমার গোলামকে তুমি ফিরিয়ে দিয়ো না; তুমিই তো আমার সাহায্যকারী হয়ে আসছ। হে আল্লাহ্, আমার উদ্ধারকর্তা, আমাকে ছেড়ে যেয়ো না, আমাকে ত্যাগ কোরো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি বিমুখ হয়ো না আমার প্রতি, ক্রোধভরে তোমার দাসকে করো না বিতাড়িত। তুমিই আমার সহায়, ওগো ত্রাতা ঈশ্বর দূরে ঠেলে দিও না আমায়, করো না পরিত্যাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনার দাস আমি, আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না| আমায় সাহায্য করুন এবং আমায় সরিয়ে দেবেন না! আমায় ফেলে চলে যাবেন না! ঈশ্বর আমার, আপনিই আমার পরিত্রাতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কাছ থেকে তোমার মুখ লুকিও না; রাগে তোমার দাসকে আঘাত করো না! তুমি আমার সাহায্যকারী হয়ে এসেছে; আমাকে ছেড়ে যেয়ো না বা আমাকে পরিত্যাগ করো না।