Psalms 28:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের। হে মাবুদ, আমি তোমাকে ডাকছি; আমার শৈল, আমার প্রতি বধির হয়ো না; পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও, আর আমি বিপথগামীদের মত হয়ে পড়ি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রতি, হে সদাপ্রভু, আমি প্রার্থনা করি; তুমি আমার শৈল, তুমি আমার প্রতি বধির হোয়ো না। কারণ তুমি যদি নীরব থাকো, আমার দশা তাদের মতো হবে যারা গর্তে পতিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি; আমার শৈল, আমার প্রতি বধির হইও না; পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি; আমার শৈল, আমার প্রতি বধির হইও না; পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও, আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমার আশ্রয়-পাহাড়, আমি তোমাকেই ডাকছি। তুমি আমার কথায় কান বন্ধ করে থেকো না, কারণ তুমি যদি চুপ করে থাক তবে যারা মৃতস্থানে নেমে গেছে তাদের মতই আমার দশা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমার আশ্রয়-পাহাড়, আমি তোমাকেই ডাকছি। তুমি আমার কথায় কান বন্ধ করে থেকো না, কারণ তুমি যদি চুপ করে থাক তবে যারা কবরে নেমে গেছে তাদের মতই আমার দশা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, আমার আশ্রয়গিরি আমি তোমাকেই ডাকি, বধির হয়ো না আমার ডাকে। যদি তুমি আমায় না দাও সাড়া আমার দশা হবে সেই পাতালগামীর মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আপনি আমার শিলা| আপনার সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি| আমার প্রার্থনা থেকে কান ফিরিয়ে নেবেন না| যদি আপনি আমার ডাকে সাড়া না দেন, লোকে ভাববে আমি কবরের মৃত ব্যক্তির চেয়ে উন্নত কিছু নই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তোমার কাছে, আমি আর্তনাদ করি; আমার শৈল, আমাকে অবহেলা করো না। যদি তুমি আমাকে সাড়া না দাও, আমার দশা হবে সেই পাতালগামীদের মত।