Psalms 28:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যখন আমি তোমার কাছে আর্তনাদ করি, যখন তোমার মহা-পবিত্র স্থানের দিকে দু’হাত উত্তোলন করি, তখন তুমি আমার ফরিয়াদ শুনো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি সাহায্যের আশায় তোমাকে ডাকি, যখন তোমার মহাপবিত্র আবাসের দিকে আমি হাত তুলি তুমি আমার বিনতি শ্রবণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যখন আমি তোমার নিকটে আর্ত্তনাদ করি, যখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যখন আমি তোমার নিকটে আর্তনাদ করি, যখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাহায্যের জন্য আমি যখন তোমাকে ডাকি আর তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত উঠাই, তখন তুমি আমার মিনতি শুনো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাহায্যের জন্য আমি যখন তোমাকে ডাকি আর তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত উঠাই, তখন তুমি আমার মিনতি শুনো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যখন সাহায্যের আশায় আর্তস্বরে তোমায় ডাকি, তোমার পুণ্য মন্দিরের দিকে প্রসারিত করি দুটি হাত তখন তুমি শ্রবণ করো আমার করুণ মিনতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার দু হাত তুলে আপনার পবিত্রতম স্থানে আমি প্রার্থনা জানাই| যখন আমি আপনাকে ডাকি আমার ডাক শুনুন| আমার প্রতি কৃপা প্রদর্শন করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি তোমার কাছে সাহায্যর জন্য অনুরোধ করি ও যখন তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত তুলি তখন তুমি আমার প্রার্থনা শুনো!