Psalms 28:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুর্জনদের ও অধর্মচারীদের সঙ্গে আমাকে টেনে নিও না; তারা নিজ নিজ প্রতিবেশীদের সঙ্গে শান্তির কথা বলে, কিন্তু তাদের অন্তঃকরণে হিংসাভাব আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টদের ও অধর্মাচারীদের সঙ্গে, আমাকে টেনে নিয়ো না, ওরা প্রতিবেশীদের সঙ্গে বন্ধুর মতো কথা বলে অথচ অন্তরে তারা বিদ্বেষভাব পোষণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুর্জ্জনদের ও অধর্ম্মাচারীদের সহিত আমাকে টানিয়া লইও না; তাহারা স্ব স্ব প্রতিবাসীদের সহিত শান্তির কথা কহে, কিন্তু তাহাদের অন্তঃকরণে হিংসাভাব আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুর্জনদের ও অধর্মাচারীদের সহিত আমাকে টানিয়া লইও না; তাহারা স্ব স্ব প্রতিবাসীদের সহিত শান্তির কথা কহে, কিন্তু তাহাদের অন্তঃকরণে হিংসাভাব আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা দুষ্ট, যারা মন্দ কাজ করে বেড়ায়, যারা সকলের সংগে ভাল মুখে কথা বলে অথচ অন্তরে পুষে রাখে মন্দ ইচ্ছা, তাদের সংগে শাস্তি দেবার জন্য তুমি আমাকে টেনে নিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা দুষ্ট, যারা খারাপ কাজ করে বেড়ায়, যারা সকলের সংগে ভাল মুখে কথা বলে অথচ অন্তরে পুষে রাখে খারাপ ইচ্ছা, তাদের সংগে শাস্তি দেবার জন্য তুমি আমাকে টেনে নিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জন ও অধর্মাচারীর সঙ্গে তুমি উচ্ছেদ করো না আমাকে, ওরা প্রতিবেশীকে শোনায় শান্তির সুমধুর বাণী কিন্তু অন্তরে পোষণ করে নির্মম দুরভিসন্ধি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমাকে খারাপ লোকদের একজন ভাববেন না| তারা তাদের প্রতিবেশীদের বন্ধুভাবে অভিবাদন করে| কিন্তু মনে মনে তারা প্রতিবেশীদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্ট এবং পাপীদের সঙ্গে আমাকে টেনে নিয়ে যেয়ো না, যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তি বজায় রাখে কিন্তু তাদের হৃদয় মন্দ।