Psalms 28:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কাজ ও আচরণের নাফরমানী অনুসারে তাদেরকে ফল দাও; তাদের হাতের কাজ অনুসারে ফল তাদেরকে দাও; তাদের অপকার তাদেরই প্রতি বর্তাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের কাজের ফল দান করো তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দাও; তাদের হাতের কাজের প্রতিদান তাদের দাও এবং তাদের যা প্রাপ্য সেইসব তাদের উপর নিয়ে এসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের কার্য্য আচরণের দুষ্টতানুসারে তাহাদিগকে ফল দেও; তাহাদের হস্তের কর্ম্মানুরূপ ফল তাহাদিগকে দেও; তাহাদের অপকার তাহাদেরই প্রতি বর্ত্তাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের কার্য ও আচরণের দুষ্টতানুসারে তাহাদিগকে ফল দেও; তাহাদের হস্তের কর্মানুরূপ ফল তাহাদিগকে দেও; তাহাদের অপকার তাহাদেরই প্রতি বর্তাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কাজের ফল, তাদের মন্দ কাজের ফল, তুমি তাদের দাও; তাদের হাত যে কাজ করেছে তার ফল তাদের দাও; তাদের যা পাওনা তা-ই তাদের দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কাজের ফল, তাদের খারাপ কাজের ফল, তুমি তাদের দাও; তাদের হাত যে কাজ করেছে তার ফল তাদের দাও; তাদের যা পাওনা তা-ই তাদের দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের দুষ্কর্মের প্রতিফল দাও তুমি, ওদের অপকর্মের প্রতিশোধ তুমি নাও, দাও ওদের প্রাপ্য দণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, ঐসব লোক অন্যান্য লোকদের প্রতি মন্দ আচরণ করে| অতএব তাদের যাতে খারাপ হয় তাই করুন| যেমন ওরা অন্যদের করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের কাজ ও তাদের মন্দতার ফল অনুযায়ী তাদের ফল দাও; তাদের হাতের কাজ অনুসারে ফল দাও; তাদের পাওনার ফল প্রদান কর।