Psalms 28:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তারা মাবুদের কাজ ও তাঁর হাতের কাজ বিবেচনা করে না; তিনি তাঁদেরকে ভেঙ্গে ফেলবেন, গেঁথে তুলবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সব কাজ আর তাঁর হাত যা সাধন করেছে সেইসব তারা সমাদর করে না, তাই তিনি তাদের ধ্বংস করবেন এবং কখনও আর তাদের গড়ে তুলবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাহারা সদাপ্রভুর কার্য্য ও তাঁহার হস্তের কর্ম্ম বিবেচনা করে না; তিনি তাহাদিগকে ভাঙ্গিয়া ফেলিবেন, গাঁথিয়া তুলিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাহারা সদাপ্রভুর কার্য ও তাঁহার হস্তের কর্ম বিবেচনা করে না; তিনি তাহাদিগকে ভাঙ্গিয়া ফেলিবেন, গাঁথিয়া তুলিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর হাত যে কাজ করেছে তার প্রতি তারা মনোযোগ দেয় নি, কাজেই তিনি তাদের ধ্বংস করবেন, আবার গড়বেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হাত যে কাজ করেছে তার প্রতি তারা মনোযোগ দেয় নি, কাজেই তিনি তাদের ধ্বংস করবেন, আবার গড়বেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ওরা অবহেলা করে প্রভুর মহান কীর্তি, গ্রাহ্য করে না তাঁর সাধিত কর্মের কথা, তিনি ওদের দণ্ড দেবেন, ধ্বংস করবেন চিরতরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকরা কখনই প্রভুর ভালো কাজগুলো বুঝতে পারে না| প্রভু যে সব ভালো কাজ করেন তা তারা দেখে না| না তারা বুঝতে চায় না, তারা শুধু ধ্বংস করতে চায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা সদাপ্রভুু বা তাঁর হাতের কাজ বুঝতে পারে না, তিনি তাদের ভেঙে ফেলবেন এবং তাদের আর কখনো পুনরায় নির্মাণ করবেন না।