Psalms 28:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমার বল ও আমার ঢাল; আমার অন্তঃকরণ তাঁর উপরে নির্ভর করেছে, তাই আমি সাহায্য পেয়েছি; এজন্য আমার অন্তঃকরণ উল্লসিত হয়েছে, আমি নিজের গজল দ্বারা তাঁর প্রশংসা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল; আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন। আমার হৃদয় আনন্দে উল্লসিত এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমার বল ও আমার ঢাল; আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি; এজন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমার বল ও আমার ঢাল; আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি; এই জন্য আমার অন্তঃকরণ উল্লসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই আমার শক্তি ও আমার ঢাল; আমার অন্তর তাঁর উপরে নির্ভর করে, তাই আমি সাহায্য পেয়েছি; সেইজন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে, আর আমি গানের মধ্য দিয়ে তাঁকে ধন্যবাদ দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই আমার শক্তি ও আমার ঢাল; আমার অন্তর তাঁর উপরে ভরসা করে, তাই আমি সাহায্য পেয়েছি; সেইজন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে, আর আমি কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর শুকরিয়া আদায় করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বয়ং প্রভুই আমার শক্তি, আমার রক্ষাকবচ, আমার পরম সহায় তিনি। তাঁর সহায়তা আমি সতত পাই, আনন্দে মগ্ন আমার হৃদয়, তাই গানে গানে আমি তাঁকে করি নিবেদন তাঁরই বন্দনা গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই আমার শক্তি, তিনিই আমার ঢাল| আমি তাঁকে বিশ্বাস করেছি| তিনি আমায় সাহায্য করেছেন এবং আমি প্রচণ্ড খুশী! এবং তাই আমি তাঁর প্রশংসা করে গান গাইছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু আমার শক্তি এবং আমার ঢাল; আমার হৃদয় তাঁর উপর নির্ভর করে এবং সাহায্য পেয়েছি। এজন্য আমার হৃদয় খুব আনন্দিত এবং আমি গানের মাধ্যমে প্রশংসা করব।