Psalms 28:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার লোকদেরকে নাজাত কর, নিজের অধিকারকে দোয়া কর; তাদেরকে পালন কর, চিরকাল বহন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার লোকদের রক্ষা করো ও তোমার অধিকারকে আশীর্বাদ করো; তুমি তাদের পালক হও এবং তাদের চিরকাল বহন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রজাদিগকে ত্রাণ কর, নিজ অধিকারকে আশীর্ব্বাদ কর; তাহাদিগকে পালন কর, চিরকাল বহন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রজাদিগকে ত্রাণ কর, নিজ অধিকারকে আশীর্বাদ কর; তাহাদিগকে পালন কর, চিরকাল বহন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার লোকদের তুমি রক্ষা কর, তোমার সম্পত্তিকে তুমি আশীর্বাদ কর; তুমি তাদের পালক হও আর চিরকাল তাদের বয়ে নাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার বান্দাদের তুমি রক্ষা কর, তোমার সম্পত্তিকে তুমি দোয়া কর; তুমি তাদের পালক হও আর চিরকাল তাদের বয়ে নাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, উদ্ধার কর তোমার প্রজাদের, আশীর্বাদ কর তাদের যারা তোমার একান্ত আপন, পালন কর তাদের, বহন কর চিরকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আপনার লোকদের রক্ষা করেন| আপনার অধিকারভুক্ত যারা তাদের আশীর্বাদ করুন| তাদের আপনি চিরকালের জন্য নেতৃত্ব দিন এবং তাদের সম্মান দিন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার লোকেদের রক্ষা কর এবং তোমার উত্তরাধিকারকে আশীর্বাদ কর। তাদের পালক হও এবং চিরকাল তাদের বহন কর।