Psalms 29:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হযরত দাউদের কাওয়ালী। হে বেহেশতী সত্তাগুলো, মাবুদের গৌরব ঘোষণা কর; মাবুদের গৌরব ও পরাক্রমের ঘোষণা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো, তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্ত্তন কর; সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্ত্তন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্তন কর; সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে স্বর্গদূতেরা, তোমরা সদাপ্রভুর গৌরব ঘোষণা কর, ঘোষণা কর সদাপ্রভুর গৌরব ও শক্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ফেরেশতারা, তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর, ঘোষণা কর মাবুদের গৌরব ও কুদরত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে দিব্যলোকবাসীগণ, তোমরা প্রভুর স্তব গান কর, বর্ণনা কর তাঁর মহিমা ও পরাক্রম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর! তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সর্বশক্তিমানের সন্তানেরা সদাপ্রভুুকে স্বীকার কর, সদাপ্রভুুর মহিমার ও শক্তির স্বীকার কর!