Psalms 29:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মহাবন্যার উপরে মাবুদই বাদশাহ্‌; মাবুদ চিরকালের তরে বাদশাহ্‌র সিংহাসনে বসেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত; সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু জলপ্লাবনে সমাসীন ছিলেন; সদাপ্রভু চিরকালতরে সমাসীন রাজা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু জলপ্লাবনে সমাসীন ছিলেন; সদাপ্রভু চিরকাল তরে সমাসীন রাজা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহাবন্যার জল সদাপ্রভুর অধীনে ছিল; তিনি চিরকালের রাজা, তিনি সিংহাসনে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহাবন্যার পানি মাবুদের অধীনে ছিল; তিনি চিরকালের বাদশাহ্‌, তিনি সিংহাসনে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনন্ত জলরাশির উপরে প্রভু সমাসীম, শাশ্বত সম্রাটরূপে তাঁরই অধিষ্ঠান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু জলপ্লাবনের উপর রাজা হিসাবে বসে আছেন; সদাপ্রভুু চিরকালের জন্য রাজা।