Psalms 29:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পানির উপরে মাবুদের কণ্ঠস্বর; গৌরবান্বিত আল্লাহ্‌ বজ্রনাদ করছেন, মাবুদ বিপুল জলরাশির উপরে বিদ্যমান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলের উপর সদাপ্রভুর কণ্ঠস্বর শোনা যায়; মহিমার ঈশ্বর বজ্রধ্বনি করেন, মহাজলরাশির উপরে সদাপ্রভু বজ্রধ্বনি করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলের উপরে সদাপ্রভুর রব; গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন, সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলের উপরে সদাপ্রভুর রব; গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন, সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জলের উপরে সদাপ্রভুর স্বর শোনা যায়; বাজ পড়ার শব্দে গৌরবময় ঈশ্বর গর্জন করেন; সমস্ত জলের উপরে বাজের শব্দে রয়েছে সদাপ্রভুর গর্জন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পানির উপরে মাবুদের গলার আওয়াজ শোনা যায়; বাজ পড়ার শব্দে গৌরবময় আল্লাহ্‌ গর্জন করেন; সমস্ত পানির উপরে বাজের শব্দে রয়েছে মাবুদের গর্জন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমুদ্র কল্লোলে ধ্বনিত প্রভুর মহানাদ, বজ্রধ্বনি করেন মহামহিম ঈশ্বর, তরঙ্গ ভঙ্গে জাগে তাঁর মেঘমন্দ্র স্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়| মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মেঘ মন্ডলের উপরে সদাপ্রভুু রব শোনা যায়; গৌরবময় ঈশ্বর গর্জন করছেন, সদাপ্রভুু অনেক জলের উপরে গর্জন করছেন।