Psalms 29:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের কণ্ঠস্বর হরিণীদেরকে প্রসব করাচ্ছে, বনরাজিকে পত্রহীন করাচ্ছে; আর তাঁর বায়তুল মোকাদ্দসে সবাই বলছে, “আল্লাহ্র গৌরব।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর কণ্ঠস্বর ওক গাছ দুমড়ে-মুচড়ে দেয় এবং অরণ্য অনাবৃত করে। এবং তাঁর মন্দিরে সকলে বলে “মহিমা!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর রব হরিণীদিগকে প্রসব করাইতেছে, বনরাজিকে পত্রহীন করিতেছে; আর তাঁহার মন্দিরে সকলই বলিতেছে, গৌরব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর রব হরিণীদিগকে প্রসব করাইতেছে, বনরাজিকে পত্রহীন করিতেছে; আর তাঁহার মন্দিরে সকলই বলিতেছে, গৌরব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর স্বরে হরিণীরা বাচ্চা দেয় আর বনের ডাল ও পাতা পড়ে যায়; তাঁর বাসস্থানে সবার মুখে রয়েছে, “তিনি গৌরবময়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর গলার আওয়াজে হরিণীরা বাচ্চা দেয় আর বনের ডাল ও পাতা পড়ে যায়; তাঁর বাসস্থানে সবার মুখে রয়েছে, “তিনি গৌরবময়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর ভীম গর্জনে ভীত হরিণীরা অকালে করে প্রসব, ঝরে যায় অরণ্যের পত্ররাশি, মন্দিরে সকলে করে তাঁর ভয়ালরূপের বন্দনা গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়| প্রভু বনস্থলী ধ্বংস করেন| কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুুর স্বর হরিণীকে কম্প মান করায়; বনকে পাতা বিহীন করে; কিন্তু তাঁর মন্দিরে সবাই বলে, “মহিমা!”