Psalms 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, উঠ; হে আমার আল্লাহ্ আমার উদ্ধার কর; কেননা তুমি আমার সমস্ত দুশমনের চোয়ালে আঘাত করেছ, তুমি দুষ্টদের সমস্ত দাঁত ভেঙ্গে দিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, জেগে ওঠো! আমার ঈশ্বর, আমাকে উদ্ধার করো! আমার সব শত্রুর মুখে আঘাত করো; দুষ্টদের দাঁত ভেঙে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, উঠ; হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ কর; কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, উঠ; হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ কর; কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ, তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, এস; হে আমার ঈশ্বর, আমাকে উদ্ধার কর। তুমি আমার শত্রুদের চোয়ালে ঘা মেরে সেই দুষ্ট লোকদের দাঁত ভেংগে দিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, এস; হে আমার আল্লাহ্, আমাকে উদ্ধার কর। তুমি আমার শত্রুদের চোয়ালে আঘাত করে সেই দুষ্ট লোকদের দাঁত ভেংগে দিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এস প্রভু পরমেশ্বর, উদ্ধার কর আমায়। দণ্ড দাও আমার শত্রুদের, কর তাদের শক্তিহীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, উঠে দাঁড়ান| হে আমার ঈশ্বর, আপনি এসে আমায় উদ্ধার করুন! আপনি অসীম শক্তির অধিকারী! আমার শত্রুদের চোয়ালে আপনি যদি আঘাত করেন আপনি তাদের সবকটা দাঁতই ভেঙে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু! ওঠ, আমার ঈশ্বর! আমাকে রক্ষা কর, কারণ তুমি আমার সমস্ত শত্রুদের চোয়ালে আঘাত করবে, তুমি দুষ্টদের দাঁত ভাঙ্গবে।