Psalms 30:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কাওয়ালী। গৃহ প্রতিষ্ঠার গজল। হযরত দাউদের। হে মাবুদ, আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি আমাকে উঠিয়েছ, আমার দুশমনদেরকে আমার বিষয়ে আনন্দ করতে দাও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি, কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব, কেননা তুমি আমাকে উঠাইয়াছ, আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব, কারণ তুমিই আমাকে উঠিয়ে এনেছ; আমার শত্রুদের তুমি আমার বিরুদ্ধে আনন্দ করতে দাও নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমিই আমাকে উঠিয়ে এনেছ; আমার শত্রুদের তুমি আমার বিরুদ্ধে আনন্দ করতে দাও নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমি গাইব তোমার প্রশংসা গান, কারণ তুমিই আমাকে করেছ উদ্ধার, রেখেছ শীর্ষে, দাওনি আমার শত্রুদের উল্লাসের সুযোগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনি আমায় আমার সংকটগুলি থেকে টেনে তুলেছেন| আপনি আমাকে আমার শত্রুদের হাতে পরাজিত হতে এবং বিদ্রূপ করতেও দেন নি| তাই আপনার প্রতি আমি সম্মান দেখাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমি আমাকে উঠিয়েছ এবং আমার শত্রুদের আমার উপরে আনন্দ করতে দাওনি।