Psalms 30:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তঁাঁর ক্রোধ নিমেষমাত্র থাকে, তাঁর অনুগ্রহেতেই জীবন; সন্ধ্যাবেলা কান্নাকাটি মেহমানরূপে আসে, কিন্তু খুব ভোরে আনন্দ উপস্থিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী, কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী; অশ্রু রাত্রিব্যাপী হয়, কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাঁহার ক্রোধ নিমেষমাত্র থাকে, তাঁহার অনুগ্রহেতেই জীবন; সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাঁহার ক্রোধ নিমেষমাত্র থাকে, তাঁহার অনুগ্রহেতেই জীবন; সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তাঁর ক্রোধ বেশীক্ষণ থাকে না; তাঁর দয়ায় জীবন পাওয়া যায়। কেবল রাতটুকু কাটে কান্নায়, কিন্তু ভোর বেলাতেই আসে আনন্দ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তাঁর রাগ বেশীক্ষণ থাকে না; তাঁর রহমতে জীবন পাওয়া যায়। কেবল রাতটুকু কাটে কান্নায়, কিন্তু ভোর বেলাতেই আসে আনন্দ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী কিন্তু অনুগ্রহ তাঁর জীবনব্যাপী। নিশীথের অশ্রুধারা থাকে ক্ষণকাল মুছে যায় প্রভাতের আনন্দ সঙ্গীতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ঈশ্বর ক্রুদ্ধ ছিলেন তখন মৃত্যু ছিল তাঁর সিদ্ধান্ত| কিন্তু তিনি আমার প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে দিয়েছেন জীবন| রাত্রে আমি লুটিয়ে পড়ে কাঁদি| পরদিন সকালে আমি আনন্দে গান গাই!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাঁর রাগ এক মুহূর্তের জন্য থাকে; কিন্তু তাঁর অনুগ্রহতেই জীবন। কান্না রাতের জন্য আসে, কিন্তু সকালেই আনন্দ আসে।