Psalms 30:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমি তোমার অনুগ্রহেই আমার পর্বত দৃঢ়ভাবে স্থাপন করেছিলে; যখন তুমি মুখ লুকালে, আমি ভীষণ ভয় পেলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার করুণা, হে সদাপ্রভু, আমাকে পর্বতের মতো সুরক্ষিত করেছিল; কিন্তু যখন তুমি তোমার মুখ লুকালে, তখন আমি বিহ্বল হলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, তুমি আপন অনুগ্রহেই আমার পর্ব্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছিলে; তুমি মুখ লুকাইলে; আমি বিহ্বল হইয়া পড়িলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, তুমি আপন অনুগ্রহেই আমার পর্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছিলে; তুমি মুখ লুকাইলে, আমি বিহ্বল হইয়া পড়িলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি দয়া দিয়ে আমার রাজ্য অটল রেখেছ, কিন্তু যখন তুমি মুখ ফিরালে তখন আমি ভীষণ ভয় পেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি রহমত করে আমার রাজ্য অটল রেখেছ, কিন্তু যখন তুমি মুখ ফিরালে তখন আমি ভীষণ ভয় পেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি আপন অনুগ্রহে সুদৃঢ়ভাবে আমাকে করেছিলে সংস্থাপন, কিন্তু তুমি যখন আড়াল করলে শ্রীমুখ তোমার তখনই আমি হলাম আতঙ্কে বিহ্বল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, প্রভু যখন আপনি আমার প্রতি সদয় ছিলেন আমি অনুভব করেছিলাম কোন কিছুই আমাকে হারাতে পারবে না! কিন্তু যখন আপনি মুখ ঘুরিয়ে নিলেন আমি ভয়ে কাঁপতে লাগলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, তোমার অনুগ্রহের দ্বারা তুমি একটি শক্তিশালী পর্বত হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করো; কিন্তু যখন তুমি তোমার মুখ লুকাও, আমি অস্হির হই।