Psalms 30:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কূপে নামলে আমার লাভ কি যদি তার মধ্যে আমার মৃত্যু থাকে? ধূলি কি তোমার প্রশংসা করবে? তোমার বিশ্বস্ততা কি তবলিগ করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার মৃত্যু হলে কী লাভ, আর যদি আমি পাতালে চলে যাই? ধূলিকণা কি তোমার জয়গান করবে? তা কি তোমার বিশ্বস্ততা ঘোষণা করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কূপে নামিলে আমার রক্তে কি লাভ? ধূলি কি তোমার স্তব করিবে? তোমার সত্য কি প্রচার করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কূপে নামিলে আমার রক্তে কি লাভ? ধূলি কি তোমার স্তব করিবে? তোমার সত্য কি প্রচার করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার মরণে কিম্বা মৃতস্থানে যাওয়াতে কি লাভ? ধুলা কি তোমার গৌরব করবে কিম্বা তোমার বিশ্বস্ততা প্রচার করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার মরণে কিংবা কবরে যাওয়াতে কি লাভ? ধুলা কি তোমার প্রশংসা করবে কিংবা তোমার বিশ্বস্ততা প্রচার করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার মরণে কিম্বা পাতালগমনে তোমার কি লাভ? মৃতেরা কি তোমার স্তব করতে পারে? বলতে পারে কি, তুমি নির্ভরযোগ্য, পরম বিশ্বস্ত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বলেছিলাম, “হে ঈশ্বর, যদি আমি মরে কবরে যাই, তাতে কি ভালো হবে? মৃত লোকরা শুধুই ধূলোয় শুয়ে থাকে! তারা আপনার প্রশংসা করে না| আমরা যে আপনার ওপর কতখানি নির্ভর করতে পারি, তা তারা অন্যান্য লোদের বলে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি কবরে যাই, আমার মৃত্যুতে কি লাভ? ধূলো কি তোমার প্রশংসা করবে? এটা কি তোমার বিশ্বস্ততা ঘোষণা করবে?