Psalms 31:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘ নিশ্বাসে আমার বয়স অতিবাহিত হল, আমার অপরাধের দরুন আমার শক্তি লোপ পাচ্ছে, আর আমার অস্থি শীর্ণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার জীবন যন্ত্রণায় পূর্ণ হয়েছে আর দীর্ঘশ্বাসে আমার দিন কাটছে, পাপ আমার শক্তি নিঃশেষ করেছে, আর আমার হাড়গোড় সব দুর্বল হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘনিঃশ্বাসে আমার বয়স গেল, আমার অপরাধ প্রযুক্ত আমার শক্তি লোপ পাইতেছে, আর আমার অস্থি শীর্ণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘ নিশ্বাসে আমার বয়স গেল, আমার অপরাধ প্রযুক্ত আমার শক্তি লোপ পাইতেছে, আর আমার অস্থি শীর্ণ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যন্ত্রণায় আমার জীবন গেল, আর কোঁকাতে কোঁকাতে বয়স গেল; অন্যায় করার দরুন আমার শক্তি কমে যাচ্ছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যন্ত্রণায় আমার জীবন গেল, আর কোঁকাতে কোঁকাতে বয়স গেল; অন্যায় করার দরুন আমার শক্তি কমে যাচ্ছে, আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুঃখেই গেল সারাটি জীবন আমার, দীর্ঘশ্বাসে ফুরাল আমার আয়ু। দুর্দশায় শক্তি হয়েছে নিঃশেষিত অস্থি হয়েছে ক্ষীণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার জীবন দুঃখে শেষ হতে চলেছে| দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমার বছরগুলি কাটছে| আমার সংকটগুলি আমার সব শক্তিকে কেড়ে নিচ্ছে| আমার সব শক্তি, আমায় ত্যাগ করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার জীবন দুঃখে ক্লান্ত এবং আর্তনাদে আমার বয়স গেল। আমার পাপের কারণে আমার শক্তি বিপদ গ্রস্ত হচ্ছে এবং আমার হাড় ক্ষয়প্রাপ্ত হচ্ছে।