Psalms 31:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সকল দুশমন কাছে আমি নিন্দাস্পদ, আমার প্রতিবেশীদের কাছে অতিশয় নিন্দাপাত্র, ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হয়েছি; পথে আমাকে দেখে লোকেরা পালিয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সব শত্রুর কারণে, আমি আমার প্রতিবেশীদের ঘৃণার পাত্র, আর আমার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে ভয়ংকর হয়েছি— যারা পথে আমাকে দেখে তারা আমার কাছ থেকে পালিয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার সকল শত্রু হেতু আমি নিন্দাস্পদ, আমার প্রতিবাসীদের কাছে অতিশয় নিন্দাস্পদ, ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হইয়াছি; পথে আমাকে দেখিয়া লোকেরা পলায়ন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার সকল শত্রু হেতু আমি নিন্দাস্পদ, আমার প্রতিবাসীদের কাছে অতিশয় নিন্দাস্পদ, ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হইয়াছি; পথে আমাকে দেখিয়া লোকেরা পলায়ন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুরা আমাকে ঘৃণার পাত্র করে তুলেছে, বিশেষ করে আমার সংগীদের কাছে তা করেছে। পরিচিত লোকদের কাছে আমি ভয়ের পাত্র; লোকে আমাকে রাস্তায় দেখে পালিয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুরা আমাকে ঘৃণার পাত্র করে তুলেছে, বিশেষ করে আমার সংগীদের কাছে তা করেছে। পরিচিত লোকদের কাছে আমি ভয়ের পাত্র; লোকে আমাকে রাস্তায় দেখে পালিয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুর উপহাসের পাত্র আমি, প্রতিবেশীর কাছে বিভীষিকা, পরিচিতজনের সন্ত্রাস আমি, সকলে পালায় ত্রাসে আমায় দেখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা আমায় ঘৃণা করছে| আমার প্রতিবেশীরাও আমায় ঘৃণা করছে| সমস্ত আত্মীয়রা আমার সঙ্গে রাস্তায় দেখা করে| তারা আমাকে ভয় পায় এবং এড়িয়ে চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার সব শত্রুদের জন্য লোকেরা আমাকে ঘৃণা করে; প্রতিবেশীদের কাছে ঘৃণার বিষয়, পরিচিতজনের সন্ত্রাস আমি, যারা আমাকে রাস্তায় দেখে তারা আমার কাছ থেকে পালায়।