Psalms 31:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মৃত ব্যক্তির মত লোকে আমাকে ভুলে গেছে, আমি নষ্ট হয়ে যাওয়া পাত্রের মত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত ব্যক্তির মতো আমাকে ভুলে যাওয়া হয়েছে; আমি মাটির ভাঙা পাত্রের মতো হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃত ব্যক্তির ন্যায় লোকে আমাকে ভুলিয়া গিয়াছে, আমি নষ্টকল্প পাত্রের সদৃশ হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃত ব্যক্তির ন্যায় লোকে আমাকে ভুলিয়া গিয়াছে, আমি নষ্টকল্প পাত্রের সদৃশ হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরা মানুষকে লোকে যেমন ভুলে যায় তেমনি করেই তারা আমাকে ভুলে গেছে; আমি যেন একটা ভাংগা পাত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরা মানুষকে লোকে যেমন ভুলে যায় তেমনি করেই তারা আমাকে ভুলে গেছে; আমি যেন একটা ভাংগা পাত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃতজনের মতই আমি হয়েছি বিস্মৃত, হয়েছি ফেলে দেওয়া ভাঙ্গা মৃৎপাত্রের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারিয়ে যাওয়া যন্ত্রপাতির মত লোকরা আমাকে ভুলে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাকে একটি মৃত ব্যক্তির মত ভুলে যাওয়া হয়েছে, যাকে কেউ মনে রাখে না। আমি একটি ভাঙা পাত্রের মত।