Psalms 31:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি অনেকের কৃত অপবাদ শুনেছি, চারদিকেই ভয়; তারা আমার বিরুদ্ধে একত্র হয়ে মন্ত্রণা করেছে। আমার প্রাণনাশ করার সঙ্কল্প করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি অনেককে চুপিচুপি কথা বলতে শুনি, “চারিদিকে সন্ত্রাস!” ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আমার জীবন নেওয়ার চক্রান্ত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি অনেকের কৃত পরিবাদ শুনিয়াছি, চারিদিকেই ভয়; তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া মন্ত্রণা করিয়াছে। আমার প্রাণনাশ করিবার সঙ্কল্প করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি অনেকের কৃত পরিবাদ শুনিয়াছি, চারিদিকেই ভয়; তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া মন্ত্রণা করিয়াছে। আমার প্রাণনাশ করিবার সঙ্কল্প করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সম্বন্ধে অনেকের নিন্দার কথা আমার কানে এসেছে, আমার চারদিকে ভীষণ ভয়। ওরা আমার বিরুদ্ধে একসংগে পরামর্শ করছে, আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সম্বন্ধে অনেকের নিন্দার কথা আমার কানে এসেছে, আমার চারদিকে ভীষণ ভয়। ওরা আমার বিরুদ্ধে একসংগে পরামর্শ করছে, আমাকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শুনতে পাচ্ছি, অনেকের কানাকানি, আতঙ্ক ঘিরে ধরেছে আমায়, আমার বিরুদ্ধে ওরা করছে চক্রান্ত, করছে ষড়যন্ত্র আমার জীবন নাশের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা আমার সম্পর্কে যে সব ভয়ঙ্কর কথা বলে, তা আমি শুনি| ঐসব লোক আমার বিরুদ্ধে গেছে| ওরা আমায় মেরে ফেলার চক্রান্ত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি অনেকের গুঞ্জন শুনলাম। তারা আমার বিরুদ্ধে একসঙ্গে চক্রান্ত করে। তারা আমার জীবন নষ্ট করার পরিকল্পনা করে।