Psalms 31:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমাকে লজ্জিত হতে দিও না, কেননা আমি তোমাকে ডেকেছি; দুষ্টরা লজ্জিত হোক, পাতালে নীরব হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাকে লজ্জিত হতে দিয়ো না, কারণ আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করেছি; কিন্তু দুষ্টদের লজ্জিত হতে দিয়ো আর তারা পাতালের গর্ভে নীরব হয়ে থাকুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমাকে লজ্জিত হইতে দিও না, কেননা আমি তোমাকে ডাকিয়াছি; দুষ্টগণ লজ্জিত হউক, পাতালে নীরব হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমাকে লজ্জিত হইতে দিও না, কেননা আমি তোমাকে ডাকিয়াছি; দুষ্টগণ লজ্জিত হউক, পাতালে নীরব হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমি তো তোমাকে ডেকেছি, তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না; দুষ্ট লোকেরা বরং লজ্জায় পড়ুক, তারা নীরব হয়ে মৃতস্থানে পড়ে থাকুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমি তো তোমাকে ডেকেছি, তুমি আমাকে লজ্জায় পড়তে দিয়ো না; দুষ্ট লোকেরা বরং লজ্জায় পড়ুক, তারা নীরব হয়ে কবরে পড়ে থাকুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, লজ্জিত হতে দিও না আমায়, আমি যে তোমায় ডাকি। দুর্জনেরা হোক লজ্জায় অধোমুখ, স্তব্ধ হোক ওরা, যাক রসাতলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছি, তাই আমি হতাশ হবো না, মন্দ লোকেরা হতাশ হবে| ওরা নীরবে কবরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমাকে লজ্জিত হতে দিয়ো না, কারণ আমি তোমাকে ডাকছি! দুষ্টরা লজ্জিত হোক! তারা পাতালে নীরব হোক।