Psalms 31:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা! তোমার দেওয়া মঙ্গল কেমন মহৎ, যা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করেছ, তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের পক্ষে সাধন করেছ, আর তা করেছ সকলের সাক্ষাতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমাকে সম্ভ্রম করে আর যারা তোমার শরণাগত তাদের প্রতি তোমার সঞ্চিত কল্যাণ কত মহৎ, যা তুমি সকলের সাক্ষাতে তাদের উপর প্রদান করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা! তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ, যাহা মনুষ্য-সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা! তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ, যাহা মনুষ্য-সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে মংগল করেছ তা কত মহান! যারা তোমাকে ভক্তি করে তাদের জন্য তুমি তা তুলে রেখেছ; তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের তুমি সেই মংগল করে থাক, আর তা কর সকলের সামনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে মেহেরবানী করেছ তা কত মহান! যারা তোমাকে ভয় করে তাদের জন্য তুমি তা তুলে রেখেছ; তোমার মধ্যে আশ্রয় গ্রহণকারীদের তুমি সেই মেহেরবানী করে থাক, আর তা কর সকলের সামনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চির অফুরাণ তোমার কল্যাণ ভাণ্ডার রেখেছ তাদের জন্য, যারা তোমার একান্ত অনুগত, চিরভক্ত তোমার। তোমার শরণাগত যারা, তাদের কাছে, তুমি করেছ প্রকাশ মহত্ত্ব তোমার, মানব সমাজে সকলেই জানে সে কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনার অনুগামীদের জন্য আপনি অনেক ভালো জিনিষ বাঁচিয়ে রেখেছেন| যারা আপনাকে বিশ্বাস করে তাদের জন্য সকলের সামনেই আপনি ভাল কাজ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার মঙ্গল কেমন মহান যা তুমি তাদের জন্য সংরক্ষিত করেছ যারা তোমাকে সম্মান করে, তারা মানুষের সামনে তোমার শরণাপন্নদের পক্ষে সম্পন্ন করেছে!