Psalms 31:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার দিকে কান দাও; আমাকে উদ্ধার করতে তাড়াতাড়ি এসো; আমার আশ্রয়-শৈল হও, আমার নিস্তারের জন্য দুর্গগৃহ হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দিকে তোমার কান দাও, সত্বর আমাকে উদ্ধার করতে এসো; তুমি আমার আশ্রয় শৈল হও, আমাকে রক্ষা করার এক শক্ত উচ্চদুর্গ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দিকে কর্ণপাত কর; সত্বর আমাকে উদ্ধার কর; আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গগৃহ হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দিকে কর্ণপাত কর; সত্বর আমাকে উদ্ধার কর; আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গগৃহ হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার কথায় কান দাও; আমাকে উদ্ধার করতে তুমি তাড়াতাড়ি এস। আমাকে রক্ষা করার জন্য তুমি আমার আশ্রয়-পাহাড় হও আর আমার দুর্গ হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার কথায় কান দাও; আমাকে উদ্ধার করতে তুমি তাড়াতাড়ি এস। আমাকে রক্ষা করার জন্য তুমি আমার আশ্রয়-পাহাড় হও আর আমার কেল্লা হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার আবেদন শোন, বাঁচাও আমায়, করো না বিলম্ব। তুমি হও আমার পরম আশ্রয়, হও আমার পরিত্রাণের সুদৃঢ় দুর্গ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আমার কথা শুনুন| শীঘ্রই আপনি এসে আমায় রক্ষা করুন| আপনি আমার নিরাপদ আশ্রয় হোন| আপনি আমার নিরাপদ দুর্গ হোন এবং আমায় সুরক্ষিত করুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কথা শোন; আমাকে তাড়াতাড়ি উদ্ধার কর; আমার আশ্রয়-শৈল হও, আমাকে রক্ষা করার দূর্গ হও।