Psalms 31:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি মানুষের কুমন্ত্রণা থেকে তাদেরকে তোমার উপস্থিতির অন্তরালে সঙ্গোপনে রাখবে, জিহ্বাগুলোর বিরোধ থেকে তাদেরকে আশ্রমের মধ্যে লুকিয়ে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষের সব চক্রান্ত থেকে তুমি তোমার সান্নিধ্যের ছায়ায় তাদের লুকিয়ে রাখো; অভিযোগের জিভ থেকে তুমি তোমার আবাসে তাদের নিরাপদে রাখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি মনুষ্যের কুমন্ত্রণা হইতে তাহাদিগকে আপন শ্রীমুখের অন্তরালে সঙ্গোপন করিবে, জিহ্বাসমূহের বিরোধ হইতে তাহাদিগকে আশ্রমের মধ্যে লুকাইয়া রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি মনুষ্যের কুমন্ত্রণা হইতে তাহাদিগকে আপন শ্রীমুখের অন্তরালে সঙ্গোপন করিবে, জিহ্বা সমূহের বিরোধ হইতে তাহাদিগকে আশ্রমের মধ্যে লুকাইয়া রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাদের তোমার আড়ালে রেখে মানুষের ষড়যন্ত্র থেকে লুকিয়ে রাখ; ঝগড়া-বিবাদের ঝাপ্টা থেকে তোমার আশ্রয়ে তাদের সরিয়ে রাখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাদের তোমার আড়ালে রেখে মানুষের ষড়যন্ত্র থেকে লুকিয়ে রাখ; ঝগড়া-বিবাদের ঝাপ্টা থেকে তোমার আশ্রয়ে তাদের সরিয়ে রাখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের চক্রান্ত থেকে তুমি স্বয়ং আড়াল করে রাখ তাদের, রক্ষা কর বাদ-বিসম্বাদ থেকে, অন্তরালে রাখ তাদের আপন আশ্রয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সৎ লোকদের আঘাত করার জন্য মন্দ লোকরা একসঙ্গে জড় হয়| ঐসব মন্দ লোক লড়াই শুরু করতে চায়| কিন্তু আপনি সেই সব সৎ লোকদের লুকিয়ে রাখেন এবং তাদের রক্ষা করেন| আপনার নিজের আশ্রয়ে আপনি তাদের রক্ষা করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে মানুষের কুমন্ত্রণা থেকে লুকাও। জিভের হিংসা থেকে তুমি তাদের আশ্রয়ের মধ্যে লুকিয়ে রাখ।