Psalms 31:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি অধৈর্য হয়ে বলেছিলাম, আমি তোমার নয়নগোচর থেকে বিচ্ছিন্ন, কিন্তু তোমার উদ্দেশে আর্তনাদ করলে তুমি আমার ফরিয়াদ শুনলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আতঙ্কে আমি বলেছিলাম, “আমি তোমার দৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়েছি!” তবুও যখন আমি তোমার কাছে সাহায্যের প্রার্থনা করেছিলাম, তুমি আমার বিনতি শুনেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি অধৈর্য্য হেতু বলিয়াছিলাম, আমি তোমার নয়নগোচর হইতে বিচ্ছিন্ন, কিন্তু তোমার উদ্দেশে আর্ত্তনাদ করিলে তুমি আমার বিনতির রব শ্রবণ করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি অধৈর্য হেতু বলিয়াছিলাম, আমি তোমার নয়নগোচর হইতে বিচ্ছিন্ন, কিন্তু তোমার উদ্দেশে আর্তনাদ করিলে তুমি আমার বিনতির রব শ্রবণ করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ভয় পেয়ে বলেছিলাম, “তোমার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি”; কিন্তু সাহায্যের জন্য যখন আমি তোমাকে ডেকেছিলাম তখন তুমি আমার মিনতি শুনেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ভয় পেয়ে বলেছিলাম, “তোমার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি”; কিন্তু সাহায্যের জন্য যখন আমি তোমাকে ডেকেছিলাম তখন তুমি আমার মিনতি শুনেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শঙ্কায় বিহ্বল হয়ে আমি বলেছিলাম: তোমার কৃপাদৃষ্টি থেকে আমি হয়েছি বিচ্যুত। কিন্তু তোমার কাছে আমি যখন জানালাম কাতর আবেদন তুমি শুনলে আমার মিনতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ভীত হয়ে বলেছিলাম, “আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না|” কিন্তু হে ঈশ্বর, আপনার সাহায্য চেয়ে আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আপনি আমার উচ্চস্বরের প্রার্থনা শুনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও আমি অধৈর্য্য হয়ে বলেছিলাম, “আমি তোমার চোখ থেকে বিচ্ছিন্ন,” তবুও তুমি সাহায্যের জন্য আমার আবেদন শুনেছ, যখন আমি তোমার কাছে আর্তনাদ করেছি।