Psalms 31:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; তাই তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখিয়ে গমন করাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু তুমি আমার শৈল ও উচ্চদুর্গ, তোমার নামের সম্মানে আমাকে পথ দেখাও ও চালনা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই আমার আশ্রয়-পাহাড় ও আমার দুর্গ; তোমার সুনাম রক্ষার জন্য আমাকে তুমি পথ দেখাবে আর চালিয়ে নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই আমার আশ্রয়-পাহাড় ও আমার কেল্লা; তোমার সুনাম রক্ষার জন্য আমাকে তুমি পথ দেখাবে আর চালিয়ে নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তুমিই আমার আশ্রয়গিরি, তুমিই দুর্গ আমার, তোমার নামের মাহাত্ম্যে আমায় পথ দেখাও, চালনা কর আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আপনিই আমার শিলা; তাই, আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তুমি আমার শৈল এবং আমার দূর্গ; তাই তোমার নামের জন্য, পরিচালনা কর এবং পথ প্রদর্শক হও।