Psalms 31:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার হাতে আমার রূহ্‌ তুলে দিই; হে মাবুদ, সত্যের আল্লাহ্‌, তুমি আমাকে মুক্ত করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার হাতে আমি আমার আত্মা সমর্পণ করি; আমাকে উদ্ধার করো, হে সদাপ্রভু, আমার বিশ্বস্ত ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি; সদাপ্রভু, সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি; সদাপ্রভু, সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার হাতেই আমার আত্মা তুলে দিলাম, কারণ হে সদাপ্রভু, বিশ্বস্ত ঈশ্বর, তুমিই আমাকে মুক্ত করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার হাতেই আমার রূহ্‌ তুলে দিলাম, কারণ হে আল্লাহ্‌, বিশ্বস্ত মাবুদ, তুমিই আমাকে মুক্ত করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই হাতে আমি সঁপেছি আমার প্রাণ, সত্যময় তুমি হে প্রভু ঈশ্বর, তুমিই আমায় করেছ উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আপনিই সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি| আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম| আমায় উদ্ধার করুন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি; সদাপ্রভুু, বিশ্বস্ততার ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করেছ।