Psalms 31:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার অটল মহব্বতে উল্লাস ও আনন্দ করবো, কেননা তুমি আমার দুঃখ দেখেছ, তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব নিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি খুশি হব ও তোমার প্রেমে আনন্দ করব, কারণ তুমি আমার সংকট দেখেছ ও আমার প্রাণের যন্ত্রণা অনুভব করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব, কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ, তুমি দুর্দ্দশাকালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব, কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ, তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অটল ভালবাসা পেয়েছি বলে আমি আনন্দ করব, খুশী হব; কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ, আর আমার কষ্টের কথা জান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অটল মহব্বত পেয়েছি বলে আমি আনন্দ করব, খুশী হব; কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ, আর আমার কষ্টের কথা জান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার অবিচল প্রেমেই আমার পরম আনন্দ আর অসীম উল্লাস, তুমি দেখেছ আমার সমূহ বিপদ সঙ্কটে আমায় করেছ রক্ষা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আপনার করুণায় আমি খুব খুশী| আপনি আমার দুর্ভোগ দেখেছেন| আমার যে সব সমস্যা ছিল তাও আপনি জানেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমার চুক্তির বিশ্বস্ততায় উল্লাস ও আনন্দ করব, কারণ তুমি আমার দুঃখ দেখেছ; তুমি আমার প্রাণের দূর্দশার কথা জানো।