Psalms 31:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, আমাকে রহম কর, কেননা আমি বিপদগ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, আমাকে দয়া করো, কারণ আমি দুর্দশায় জীর্ণ; দুঃখে আমার দৃষ্টি, বিষাদে আমার প্রাণ ও দেহ ক্ষীণ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদ্‌গ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদগ্রস্ত; মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, আমাকে দয়া কর, কারণ আমি কষ্টের মধ্যে আছি; দুঃখে আমার চোখ ও আমার দেহ-মন দুর্বল হয়ে পড়ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, আমাকে রহমত দান কর, কারণ আমি কষ্টের মধ্যে আছি; দুঃখে আমার চোখ ও আমার দেহ-মন দুর্বল হয়ে পড়ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, বিপন্ন আমি, কৃপা কর আমার প্রতি। দুঃখ দহনে জীর্ণ এ দেহমন, দৃষ্টি হয়েছে ক্ষীণ অবিরল অশ্রুপাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার অসংখ্য সমস্যা আছে| তাই আমার প্রতি সদয় হন| আমি মানসিকভাবে এমন বিপর্যস্ত যে কেঁদে কেঁদে আমার চোখ ব্যথা করছে| আমার গলা ও পেট জ্বালা করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুু, আমার প্রতি দয়া কর, কারণ আমি কষ্টের মধ্যে আছি; আমার দেহ ও প্রাণের সাথে আমার চোখও কষ্টে দুর্বল হয়ে পড়েছে।