Psalms 32:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্টের অনেক যাতনা হয়; কিন্তু যে ব্যক্তি মাবুদের উপর নির্ভর করে, সে অটল মহব্বতে বেষ্টিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুষ্টের অনেক দুর্দশা হয়, কিন্তু সদাপ্রভুর অবিচল প্রেম সেই ব্যক্তিকে ঘিরে রাখে যে তাঁর উপর নির্ভর করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্টের অনেক যাতনা হয়; কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে, সে দয়াতে বেষ্টিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্টের অনেক যাতনা হয়; কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে, সে দয়াতে বেষ্টিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুষ্টকে অনেক যন্ত্রণা পেতে হয়, কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সদাপ্রভুর অটল ভালবাসা তাকে ঘিরে রাখে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুষ্টকে অনেক যন্ত্রণা পেতে হয়, কিন্তু যে মাবুদের উপর ভরসা করে মাবুদের অটল মহব্বত তাকে ঘিরে রাখে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গীতিকারের বক্তব্য: দুর্জনের অনেক যন্ত্রণা, কিন্তু যে প্রভুর উপর নির্ভর করে, তাকে ঘিরে রাখে তাঁরই করুণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকদের কাছে অনেক যন্ত্রণা আসবে| কিন্তু যারা প্রভুতে আস্থা রাখে, তাঁর প্রকৃত ভালোবাসা তাদের ঘিরে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দুষ্ট লোকের অনেক দুঃখ আছে; কিন্তু যারা সদাপ্রভুুর ওপর বিশ্বাস রাখে তাদের চারিদিকে তাঁর বিশ্বস্ততা ঘিরে থাকে।