Psalms 32:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যখন চুপ করেছিলাম, আমার সমস্ত অস্থি ক্ষয় পাচ্ছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমি চুপ করেছিলাম, আমার হাড়গোড় ক্ষয় হয়েছিল এবং সারাদিন আমি আর্তনাদ করেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্ত্তনাদ করিতেছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন পাপ স্বীকার করি নি তখন সারা দিন কোঁকাতে কোঁকাতে আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন গুনাহ্ স্বীকার করি নি তখন সারা দিন কোঁকাতে কোঁকাতে আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি মৌন ছিলাম, স্বীকার করিনি আমার পাপ, সারাদিন অব্যক্ত ক্রন্দনে তখন শীর্ণ হচ্ছিল আমাহ দেহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর, আমি বার বার আপনার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি| তাই যতবার আমি প্রার্থনা করেছি, ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি নীরব ছিলাম, আমার হাড়গুলো নষ্ট হচ্ছিল, কারণ আমি সারা দিন আর্তনাদ করছিলাম।