Psalms 32:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ দিনরাত তোমার হাত আমাকে শাস্তি দিচ্ছিল, আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হচ্ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ দিনে এবং রাতে তোমার শাসনের হাত আমার উপর দুর্বহ ছিল; যেমন গ্রীষ্মের উত্তাপে জল শুকিয়ে যায় তেমনই আমার শক্তি নিঃশেষ হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তখন দিনরাত আমার উপরে তোমার হাতের চাপ ভারী ছিল; গরমকালের গরমে যেমন হয় তেমনি করে আমার দেহের শক্তি কমে যাচ্ছিল। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তখন দিনরাত আমার উপরে তোমার হাতের চাপ ভারী ছিল; গরমকালের গরমে যেমন হয় তেমনি করে আমার গায়ের শক্তি কমে যাচ্ছিল। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিবারাত্রি তোমার কঠোর শাসন গুরুভার হয়েছিল আমার উপর, যেন দারুণ গ্রীষ্মের দুরন্ত দাবদাহে শুকিয়েছিল নিঃশেষে জীবনের রসধারা। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিন রাত আপনি আমার জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছেন| গ্রীষ্মকালের শুকনো জমির মত আমি শুকিয়ে গিয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দিনের এবং রাতে তোমার হাত আমার উপর ভারী ছিল। গ্রীষ্মের শুষ্কতার মত আমার শক্তি শুকিয়ে গিয়েছিল। সেলা