Psalms 32:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমার কাছে আমার গুনাহ্ স্বীকার করলাম, আমার অপরাধ আর গোপন করলাম না, আমি বললাম, “আমি মাবুদের কাছে নিজের অধর্ম স্বীকার করবো,” তাতে তুমি আমার গুনাহ্র অপরাধ মোচন করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি তোমার কাছে আমার পাপস্বীকার করলাম আর আমার কোনও অপরাধ আমি গোপন করলাম না। আমি বললাম, “সদাপ্রভুর কাছে আমার সব অপরাধ আমি স্বীকার করব।” আর তুমি আমার পাপের দোষ ক্ষমা করলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না, আমি কহিলাম, ‘আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম্ম স্বীকার করিব,’ তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না, আমি কহিলাম, ‘আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব,’ তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমার পাপ আমি তোমার কাছে স্বীকার করলাম, আমার অন্যায় আমি আর ঢেকে রাখলাম না। আমি বলেছিলাম, “আমার বিদ্রোহের কথা আমি সদাপ্রভুর কাছে স্বীকার করব।” তাই পাপের দরুন আমার দোষ তুমি ক্ষমা করে দিলে। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমার গুনাহ্ আমি তোমার কাছে স্বীকার করলাম, আমার অন্যায় আমি আর ঢেকে রাখলাম না। আমি বলেছিলাম, “আমার বিদ্রোহের কথা আমি মাবুদের কাছে স্বীকার করব।” তাই গুনাহের দরুন আমার দোষ তুমি মাফ করে দিলে। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার কাছে আমি তখন স্বীকার করলাম আমার পাপ গোপন করিনি কোন অপরাধ। আমি মনস্থ করলাম, প্রভু পরমেশ্বরের কাছে স্বীকার করব আমার অপরাধ। তখন তুমি হে প্রভু পরমেশ্বর, রক্ষা করবে আমায় আমার পাপের দণ্ড থেকে। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি আমার সব পাপ প্রভুর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিলাম| প্রভু, আমি আপনাকে আমার পাপের কথা বলেছি| আমার কোন অপরাধ আমি লুকিয়ে রাখিনি এবং আপনি আমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি তোমার কাছে পাপ স্বীকার করলাম এবং আমি আর আমায় অন্যায় লুকিয়ে রাখলাম না। আমি বললাম, আমি সদাপ্রভুু কাছে আমার পাপ স্বীকার করবো, আর তুমি আমার পাপের অপরাধ ক্ষমা করলে। সেলা