Psalms 32:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট থেকে আমাকে উদ্ধার করবে; রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করবে। [সেলা।]
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার আশ্রয়স্থল; তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট হইতে আমাকে উদ্ধার করিবে; রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। সেলা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট হইতে আমাকে উদ্ধার করিবে; রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। [সেলা]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই আমার লুকিয়ে থাকার জায়গা। তুমি আমাকে কষ্টের হাত থেকে রক্ষা করছ। মুক্তির আনন্দ-গানে তুমিই আমাকে ঘিরে রাখছ। [সেলা]
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই আমার লুকিয়ে থাকার জায়গা। তুমি আমাকে কষ্টের হাত থেকে রক্ষা করছ। মুক্তির আনন্দ-কাওয়ালীতে তুমিই আমাকে ঘিরে রাখছ। [সেলা]
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই আমার পরম আশ্রয়, সঙ্কটে তুমিই রক্ষা করবে আমায়, ঘিরে রাখবে মুক্তির আনন্দধ্বনিতে। সেলা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, আমার কাছে আপনিই লুকোনোর স্থান| আমার সমস্যা থেকে আপনি আমায় রক্ষা করেছেন| আপনি আমায় ঘিরে থাকেন এবং আমায় রক্ষা করেন| তাই আপনি যে ভাবে আমায় উদ্ধার করেছেন আমি তারই গান গাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার গোপন স্থান; তুমি আমাকে কষ্ট থেকে রক্ষা করবে। তুমি বিজয়ের গানের সাথে আমার চারপাশ ঘিরবে। সেলা