Psalms 32:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ঘোড়া ও খচ্চরের মত হয়ো না, যাদের বুদ্ধি নেই; বল্গা ও লাগাম পরিয়ে তাদেরকে দমন করতে হয়, নতুবা তারা তোমার কাছে আসবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ঘোড়া বা খচ্চরের মতো হোয়ো না, যাদের বোধশক্তি নেই কিন্তু যাদের বল্গা ও লাগাম দিয়ে বশে রাখতে হয়, নইলে তারা তোমার কাছে আসে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই; বল্গা ও লাগাম ভূষারূপে পরাইয়া তাহাদিগকে দমন করিতে হয়, নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই; বল্গা ও লাগাম ভূষারূপে পরাইয়া তাহাদিগকে দমন করিতে হয়, নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা ঘোড়া বা গাধার মত হোয়ো না যাদের বুঝবার শক্তি নেই; মুখে লাগাম ও দড়ি দিয়ে তাদের বশে রাখতে হয়, তা না দিলে তারা তোমাদের কাছে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ঘোড়া বা গাধার মত হোয়ো না যাদের বুঝবার শক্তি নেই; মুখে লাগাম ও দড়ি দিয়ে তাদের বশে রাখতে হয়, তা না দিলে তারা তোমাদের কাছে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হয়ো না তোমরা অবাধ্য অশ্ব বা মহিষের মত, যাদের বশে রাখতে হয় বল্গা ও লাগাম দিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটা ঘোড়া বা গাধা, যাদের বোধশক্তি নেই, তাদের মত নির্বোধ হয়ো না| এই সব জন্তুকে বশে আনতে গেলে, লোকদের বল্গা ও লাগাম ব্যবহার করা উচিত| এই সব জিনিস ছাড়া ঐসব জন্তু আপনার কাছে আসবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একটি ঘোড়া বা খচ্চরের মত হয়ো না, যে কোন কিছু বোঝে না; বলগা ও লাগাম দিয়ে তাদের নিয়ন্ত্রণ করতে হয়, নাহলে তুমি তাদের যেখানে নিয়ে যেতে চাও সেখানে তারা যাবে ন।